প্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে আপনার লার্নিং জার্নি আনন্দময় ও সুশৃঙ্খল রাখতে আমরা নিচের সাধারণ নিয়মগুলো অনুসরণ করি। ভর্তির আগে অনুগ্রহ করে একবার দেখে নিন।
- সঠিক তথ্য: ভর্তি ফর্মে আপনার নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে প্রদান করুন। ভুল তথ্যের দায়ভার শিক্ষার্থীর।
- তথ্য পরিবর্তন: ডাটাবেসে তথ্য সংশোধনের জন্য ৫০০/- টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য।
২. পেমেন্ট ও রিফান্ড সংক্রান্ত
- ভর্তি ফি: কোর্সে জয়েন করার পর প্রিমিয়াম রিসোর্স ও রেকর্ডের এক্সেস দেওয়া হয়। তাই কোর্স ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয় (Non-refundable)।
- বকেয়া পেমেন্ট: ১ মাসের মধ্যে পরিশোধ না করলে আইডি সাময়িকভাবে বন্ধ হতে পারে। পুনরায় চালু করতে ১,০০০/- টাকা চার্জ প্রযোজ্য।
৩. কোর্স ও ব্যাচ পরিবর্তনের সুযোগ
- কোর্স পরিবর্তন: একবার ভর্তি হলে অন্য কোর্সে পরিবর্তনের সুযোগ নেই।
- ব্যাচ পরিবর্তন: প্রথম ১০টি ক্লাসের মধ্যে ৯৯০/- টাকা প্রসেসিং ফি দিয়ে পরিবর্তন করা যাবে।
- কোর্স রিপিট: মূল ফির ৫০% পরিশোধ করে নতুন ব্যাচে জয়েন করা যাবে।
৪. ক্লাসের ভিডিও ও রিসোর্স
- ভিডিওর স্থায়িত্ব: কোর্স শেষে ৩ মাস পর্যন্ত সার্ভারে থাকবে।
- গোপনীয়তা: ভিডিও বা রিসোর্স শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রমাণ পেলে আইডি বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৫. সার্টিফিকেট ও মূল্যায়ন
- যোগ্যতা: হোমওয়ার্ক ও পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
- ফাইনাল প্রজেক্ট: সময়মতো জমা না দিলে ৫০০/- টাকা লেট ফি প্রযোজ্য।
শিক্ষার মান ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় ক্লাসের সময় বা শুরুর তারিখ পরিবর্তনের অধিকার প্রতিষ্ঠান সংরক্ষণ করে।
আমাদের লক্ষ্য আপনার দক্ষতা বৃদ্ধি করা।
— কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট